৩০ নভেম্বর ২০১৮, ২০:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় র‌্যালি আজ

  © লোগো

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১ ডিসেম্বর) বিজয় র‌্যালি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল ১০টা ৪৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হবেন। সেখান থেকে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিজয় র‌্যালি বের হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যালিটি সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে শেষ হবে। পরে সেখানে সংগীত বিভাগের পরিচালনায় দেশাত্ববোধক গান (বিজয়ের গান ও মুক্তির গান) পরিবেশন হবে।