২২ নভেম্বর ২০১৮, ১৭:৩৭

ধর্ষণ মামলায় ঢাবি শিক্ষক গ্রেপ্তার

অভিযুক্ত শিক্ষক খালেদ মাহমুদ  © সংগৃহিত

ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর ভাটারা থানা পুলিশ তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম খালেদ মাহমুদ। তিনি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক। ধর্ষণের শিকার ওই নারীর স্বামী শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে বাদীর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক। ভুক্তভোগী নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল মোত্তাকিন বলেন, ধর্ষণ মামলায় ওই শিক্ষককে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, খবরটি আমাকে জানানো হয়েছে। একটি পারিবারিক মামলায় তাকে আটক করা হয়েছে। মামলায় কি উল্লেখ করা হয়েছে জানিনা।