২৪ অক্টোবর ২০১৮, ১২:৩২

ডেঙ্গুতে আক্রান্ত ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক

হাসপাতালের বেডে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস অন্য নেতা-কর্মীদের নিয়ে হাসপাতালে তাকে দেখতে যান।

জানা যায়, সাদ্দাম হোসেন কয়েক দিন যাবত জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ও ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করে ছাত্রলীগ। অতঃপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এ সময় সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে রক্ত পরীক্ষা করলে সাদ্দামের ডেঙ্গু জ্বর ধরা পড়ে বলে জানান কর্তব্যরত ডাক্তার। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।

ডাক্তার জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছুদিন বিশ্রামের পর তার শারীরিক অবস্থা উন্নতি হবে।