‘ঘ’ ইউনিটে পুনরায় পরীক্ষার দাবিতে ঢাবি ছাত্রলীগের মৌন পদযাত্রা আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় বা উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে মৌন পদযাত্রা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে এই মৌন পদযাত্রা শুরু হয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হবে।
সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
একই সঙ্গে ডিজিটাল জালিয়াতি, প্রশ্নফাঁস বা অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা, সুষ্পষ্ট তথ্য প্রমাণ সাপেক্ষে জালিয়াতি, প্রশ্নফাঁস বা অসাদুপায়ের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও আইনানুনগ ব্যবস্থা, আধুনিক ও মানসম্মত ভর্তি পরীক্ষার স্বার্থে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, সিন্ডিকেট, সিনেট ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে পলিসি ডিবেটের মাধ্যমে ভর্তি পরীক্ষার পদ্ধতি সংস্কারের দাবিও জানিয়েছে ঢাবি ছাত্রলীগ।