১৮ অক্টোবর ২০১৮, ১০:২৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তি আবেদন ২১ অক্টোবর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এম পিএড/এলএলবি শেষপর্ব কোর্সের অনলাইনে ভর্তির আবেদন ২১ অক্টোবর শুরু হবে। ওইদিন বিকাল ৪টা থেকে আবেদন করা যাবে। চলবে ১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ।
আগামী বছরের ১ জানুয়ারি থেকে এ ভর্তি কার্যক্রমের ক্লাস শুরু হবে ।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।