প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে ঢাবি প্রশাসনের মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৩ অক্টোবর শনিবার রাতে শাহবাগ থানায় মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে পুলিশ সিআইডির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত চক্রের ছয় সদস্যকে দোয়েল চত্বর থেকে গ্রেফতার করে। পরে এই ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করা হয়। আসামীরা হলেন জাহিদুল ইসলাম, ইনসান আলী, মোস্তাকিম হোসেন, সাদমান সালিদ, আবু তালেব ও তানবির আহমেদ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তাকর্মী বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেছেন। আসামিদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।