১১ অক্টোবর ২০১৮, ১৫:১৯
তারেক জিয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
অপরাধের সমানুপাতে তারেক জিয়ার সর্বোচ্চ দাবিতে ঢাকা বিশ্বদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাবির টিএসসিস্থ রাজু ভাষ্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধূরী শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা খালেদা জিয়াকে ২১শে আগস্ট হামলার ‘মূল পৃষ্ঠপোষক’ দাবি করে তাকেও বিচারের আওতায় আনার দাবি জানান এবং বঙ্গবন্ধু-তনয়া শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত এ নারকীয় বর্বরতার ‘মাস্টারমাইন্ড’ তারেক জিয়াকে তার অপরাধের সমানুপাতে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।