ঢাবিতে শিক্ষার্থীর কক্ষে তালা দিয়ে রুম দখল ছাত্রলীগের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের আবাসিক শিক্ষার্থীদের একটি কক্ষ দখল করার জন্য তালা মেরে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। কক্ষটিতে থাকতেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের রেজা আল নাহিয়ান। তার গ্রামের বাড়ী কক্সবাজার জেলায়।সোমবার রাত নয়টায় হলের ৫১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম কক্ষটি দখল করার জন্য রাতে গিয়ে তালা মারা ওই কক্ষে আরেকটি তালা মেরে দেন। এ সময় নাহিয়ান রুমে তালা মেরে হলের বাহিরে ছিলেন। এর কিছুক্ষণ পর দরজায় আরেকটি তালা মারে ফরিদপুর অঞ্চলের নেতাকর্মীরা। পরবর্তীতে কক্ষটি দখল করা নিয়ে ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারীদের মধ্যে উত্তেজনা তৈরী হয়।
হল সূত্রে জানা যায়, রেজা আল নাহিয়ানের ৫১ নাম্বার কক্ষ দখল করার উদ্দেশ্যে তালা মেরে দিয়ে যায় সায়েম। ছাত্রলীগের উত্তরবঙ্গ ব্লকে রাজনীতি করা সায়েম খান নাহিয়ানের রুমে তালা দেন । বর্তমানে কক্ষটি তিনটি তালা মারা অবস্থায় আছে।
এ বিষয়ে সামেয় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নাহিয়ানের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। তাই কক্ষটি দখল করার জন্য আমরা তালা মারি। পরবর্তীতে আমাদের মারা তালার উপর অন্য গ্রুপ এসে আরেকটি তালা মেরে দিয়ে যায়।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ মাহবুবুল আলম জোয়ার্দার কথা বলার চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।