০১ অক্টোবর ২০১৮, ২০:৪৩

ঢাবিতে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাস গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘Migrants to Refugees to Contestants: Quest for New Identities on Both Sides of Bengal Borderlands’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলকাতা ডায়মন্ড হারবার উইমেন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক অনিন্দিতা গোশাল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আহমেদ আ. জামাল।