২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে সেরাদের সেরা যারা

১ম স্থান অধিকারী ইশরাত জলিল মিম, ২য় স্থান সাজেদুল ইসলাম ও ৩য় স্থান সানজিদা শারমিন গোধূলি।  © সংগৃহীত

হাজারো পরীক্ষার্থীর মধ্যে দেশসেরা মেধাবীরাই ঢাবিতে ভর্তির সুযোগ পান। ভর্তি পরীক্ষার কঠিন ধাপ পার হয়ে যারা মেধা তালিকার ১ম, ২য় ও ৩য় স্থানে অবস্থান করেন তারা নিঃসন্দেহে সেরাদের সেরা। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৪ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। এবার খ ইউনিটে প্রথম ১ম স্থান অধিকার করেছেন ইশরাত জলিল মিম, ২য় স্থান সাজেদুল ইসলাম ও ৩য় স্থান সানজিদা শারমিন গোধূলি।

প্রথম স্থানের অধিকারী করেছেন কুমিল্লা বোর্ডের ছাত্রী ইশরাত জলিল মিম। উচ্চ মাধ্যমিকে তিনি রেহেনা মজিদ মহিলা কলেজের ছাত্রী ছিলেন। তার বাবার নাম আব্দুল জলিল ও মায়ের নাম নিলয় জাহান। ভর্তি পরীক্ষায় মিম বাংলা অংশে ৩০ নম্বরের মধ্যে ২২.৮০, ইংরেজি অংশে ৩০ এর মধ্যে ২৩.৪০ এবং সাধারণ জ্ঞান অংশে ৬০ এর মধ্যে ৪২ নম্বর পেয়েছেন। সর্বমোট ১২০ এর মধ্যে তিনি পেয়েছেন ৮৮.২০ নম্বর। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ ভর্তি পরীক্ষার ২০০ নম্বরে এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ১৬৮.২০।

দ্বিতীয় স্থান অধিকার করেছেন যশোর বোর্ডের সাজেদুল ইসলাম। উচ্চ মাধ্যমিকে তিনি পদ্মপুকুর কলেজের ছাত্র ছিলেন। তার বাবর নাম জাহান আলী ও মায়ের নাম ওজেফা খাতুন। ভর্তি পরীক্ষায় সাজেদুল বাংলা অংশে ৩০ নম্বরের এর মধ্যে ২৬.১০, ইংরেজি অংশে ৩০ এর মধ্যে ২০.৭০ ও সাধারণ জ্ঞান অংশে ৬০ এর মধ্যে ৪০.৮০ পান। ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে তিনি ৮৭.৬০ নম্বর পেয়েছেন। আর মাধ্যমিক উচ্চমাধ্যমিকসহ ভর্তি পরীক্ষার ২০০ নম্বরে এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ১৬৭.৬০।

তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকা বোর্ডের সানজিদা শারমিন গোধূলী। উচ্চ মাধ্যমিকে তিনি রাজউক উত্তরা মডেল কলেজের ছাত্রী ছিলেন। তার বাবার নাম শামসুজ্জামান ও মায়ের নাম কামরুন নাহার। ভর্তি পরীক্ষায় তিনি বাংলা অংশে ৩০ এর মধ্য ১৯.৮০, ইংরেজি অংশে ৩০ এর মধ্যে ২৩.৪০ ও সাধারণ জ্ঞান অংশে ৬০ এর মধ্যে ৪৪.৪০ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হলো ৮৭.৬০। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকসহ ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হলো ১৬৭.৬০।