২৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৯
ঢাবি আইবিএ-এর বিবিএ ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইবিএ-এর বিবিএ ২৭তম ব্যাচে প্রথম বর্ষ (২০১৮-১৯ সেশন) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবেদনের যোগ্যতা ও এ সম্পর্কিত তথ্য ইনস্টিটিউশনের ওয়েবসাইট http://www.iba-du.edu অথবা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://admission.eis.du.ac.bd থেকে জানা যাবে।
পরবর্তীতে তথ্য জানতে শিক্ষার্থীরা আইবিএ- এর বিবিএ প্রোগ্রাম, কক্ষ নং -৩১৯, দ্বিতীয় তলায় যোগাযোগ করতে পারবে। অথবা বন্ধের দিন ছাড়া যেকোন দিন সকাল ১০টা থেকে ৫ টা পর্যন্ত ০১৭৭২৫৬৩৩০৩, অথবা ৯৬৬৩২২০ এ নাম্বারে যোগাযোগ করতে পারবে।