২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ফল আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার দুপুর ১টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
গত শুক্রবার শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ২ হাজার ৩৮৩টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৫ হাজার ৭২৬টি। সে হিসাবে এবার ‘খ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়াই করে ১৪ জন ভর্তিচ্ছু।