২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৯

ঢাবির সংস্কৃত বিভাগে বক্তৃতানুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের উদ্যোগে ‘Relevance of Sanskrit Studies in the 21st Century’ শীর্ষক এক বিশেষ বক্তৃতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রমেশ চন্দ্র মজুমদার আর্টস মিলনায়তনে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বক্তৃতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা।

বিশেষ বক্তৃতা প্রদান করেন ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সি. পানদুরাংগা ভট্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. দুলাল কান্তি ভৌমিক।