২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৫

শিক্ষাব্রতে উদ্বুদ্ধকরণ ও মনোবৈজ্ঞানিক কর্মশালা

কর্মশালায় অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বক্তব্য প্রদান করছেন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উদ্যোগে এবং ঢাকাস্থ শিক্ষা গবেষণা ও কল্যাণ কেন্দ্রের আয়োজনে শিক্ষার্থীদের শিক্ষাব্রতে উদ্বুদ্ধকরণ ও একটি মনোবৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. শাহীন ইসলাম এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা শেফালী। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মাছুদা বেগম, অধ্যাপক ড. শায়লা নাসরিন ও কাজী জুলফিকার আলী। এতে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড. আয়েশা বেগম।