২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫
শামসুন নাহার হলে বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল বাঁধন ইউনিটের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, হল বাঁধন ইউনিটের উপদেষ্টা শিক্ষক হাফজা আক্তার ও খন্দকার ফারজানা রহমান। সভাপতিত্ব করেন হল বাঁধন ইউনিটের সভাপতি শরমিলা ইয়সমীন দীনা।