১৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৭

ঢাবিতে ‘অধ্যাপক ড. হারুন কাদের মো. ইউসুফ ৪র্থ স্মারক বক্তৃতা’

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ‘অধ্যাপক ড. হারুন কাদের মো. ইউসুফ ৪র্থ স্মারক বক্তৃতা’ সোমবার বিকেলে বিভাগের কামালুদ্দিন আহমদ লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সায়েদুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী। স্মারক বক্তৃতা প্রদান করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইশতিয়াক মাহমুদ।