১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৩

সম্পাদকের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের ভিন্নধর্মী উদ্যোগ

বুধবার রাতে বিজয়৭১ হলে ঝুড়ি বিতরণ উদ্বোধন করেন গোলাম রাব্বানী  © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগ এক ভিন্নধর্মী উদ্যোগ হাতে নিয়েছে। এই জন্মদিন উপলক্ষে বিজয় একাত্তর হলের প্রতিটি রুমে ময়লা ফেলার ঝুড়ি সরবরাহের করছে হল শাখা ছাত্রলীগ।

১১ সেপ্টেম্বর ছিল ছাত্রলীগ সাধারণ সম্পাদকের জন্মদিন। আর এই জন্মদিনে বিজয় একাত্তর হলের প্রতিটি রুমে মিনি ডাস্টবিন (ময়লা ফেলার ঝুড়ি) সরবরাহের উদ্যোগ নিয়েছে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার রাতে একাজের উদ্বোধন করেন গোলাম রাব্বানী। হল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শাখা ছাত্রলীগের এমন উদ্যোগের প্রশংসা করেছে হলের সাধারণ শিক্ষার্থীরা। ভবিষ্যতেও ছাত্রলীগের এমন প্রশংসনীয় কাজের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা করছে।

প্রসঙ্গত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার জন্মদিনের আগের রাতে ফেসবুকে এক ভিডিও লাইভে আসেন।  তিনি লাইভে বক্তদের  উদ্দেশ্য করে বলেন, আপনারা আমার জন্মদিনে কেক কেটে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন না। বরং আপনারা যার যার সামর্থ অনুযায়ী ভাল কিছু কাজ করতে পারেন। এতে অর্থের অপচয় হবে না। 

ভক্তরা তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে এতিমদের খাওয়ানো, গরিব শিশুদের নতুন জামা-কাপড় বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচিসহ ভিন্ন ভিন্ন আয়োজনে তার জন্মদিন পালন করে। এভাবে কোন ছাত্রনেতার জন্মদিনে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে শুভেচ্ছা জানানো পূর্বে দেখা যায়নি বলে অনেক জানান।