১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৯

ঢাবিতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠের দক্ষিণ-পূর্ব দিকের খালি জায়গায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বৃক্ষায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির সভাপতি ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা।