১১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের যৌথ সহযোগিতায় মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম. পি.। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাক ড. অসীম সরকার।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ হলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।