১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা কাল
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরী স্মরণে স্মারক বক্তৃতার অয়োজন করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় আইএমএল মিলনায়তনে ২৮তম এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ বছর “প্রাণ প্রকৃতি বাংলাদেশ” শীর্ষক বক্তৃতা প্রদান করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মোহাম্মদ।