১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন বক্তা ড. আনিসুজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হচ্ছেন জাতীয় অধ্যাপক ড. অানিসুজ্জামান। সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় তাকে চূড়ান্ত করা হয়। দ্যা ডেইলি ক্যাম্পাসকে সিন্ডিকেট সভার একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেন।
তারা জানান, এর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৫১তম সমাবর্তন বক্তা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী মিজ লেমাহ গবায়েই চূড়ান্ত ছিলেন। শুধু তাই নয়, আমন্ত্রণ জানানোর প্রস্তাব গৃহীত হওয়ার পাশাপাশি তাকে ডক্টর অব লজ ডিগ্রি দেয়ার কথাও ছিল। কিন্তু সিন্ডিকেট সভায় আপত্তি থাকায় তার পরিবর্তে ড. আনিসুজ্জামানকে চূড়ান্ত করা হয়।
আগামী ৬ অক্টোবর এই সমবর্তন হওয়ার কথা রয়েছে। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই একটি নির্বাহী, একটি ব্যবস্থাপনা ও ২৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে।