০৫ আগস্ট ২০১৮, ১৯:১২

নিপীড়নের প্রতিবাদে ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন।  © টিডিসি ফটো

রাজধানীর জিগাতলা ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগ।

রোববার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এতে বিভাগটির বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সন্ত্রাসীরা হামলা করেছে। তাদের উপর গুলি, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। আমরা হামলাকারীদের বিচার দাবি জানাই। একই সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন চাই।