০২ আগস্ট ২০১৮, ১৪:৪৬

নিরাপদ সড়কের দাবিতে ঢাবি সাদা দলের শিক্ষকদের মৌনমিছিল

নিরাপদ সড়কের দাবিতে মৌন মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকবৃন্দ  © টিডিসি ফটো

নিরাপদ সড়কের দাবিতে মৌনমিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের মূল ফটক থেকে এই মৌন মিছিল শুরু হয়।


মৌন মিছিলে শিক্ষক নেতারা বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনায় আমরা চিন্তিত, আতঙ্কিত এবং ক্ষুদ্ধ। তাই নিরাপদ সড়কের জন্য গণমানুষের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সড়কে চলাচল নিরাপদ করার দাবি জানান শিক্ষকরা।

এসময় উপস্থিত ছিলেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায় অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মো. শাহ ইমরান, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক আনোয়ারুল আজিম আকন্দ, অধ্যাপক ড. মো. ইউসুফ, অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, অধ্যাপক ড. আসলাম হোসেন, ড. জসীম উদ্দিন, ইস্রাফিল প্রামাণিক রতন, ড. দেবাশীষ পাল, অনুপম হুদা, ড. আসাদুজ্জামান, ড. মনির উদ্দিন প্রমুখ।

লিখিত বক্তব্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, সড়ক দূর্ঘটনায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অগনিত মানব সন্তান। এ যেন মৃত্যুর মিছিল। এ তালিকায় যুক্ত হলো সম্প্রতি আরো ২ জন। অতিসম্প্রতি বেপরোয়া বাসের চাপায় পিস্ট হয়ে দুজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পুরো জাতিকে করেছে বেদনাহত। দেশের সব স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। আমরাও এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহত শিক্ষার্থীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে এই দূর্ঘটনার জন্য দায়ি ব্যাক্তিদের এবং তাদের প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


এসময় মৌন মিছিল থেকে সাতটি দাবি করা হয়। অবিলম্বে সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কালক্ষেপন না করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী একটি নীতিমালা প্রণয়ন, সড়ক দূর্ঘটনায় দায়িদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন, এবং তা বাস্তবায়নে দৃশ্যমান আন্তরিক পদক্ষেপ গ্রহন, দূর্ঘটনার শিকার ব্যাক্তিদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা, পরিবহন খাতে চাঁদাবাজি, মাস্তানি সহ সব ধরনের নৈরাজ্য বন্ধ, , গণপরিবহন সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় এবং নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সরকারের নীতি-নির্ধারনী উচ্চপদ থেকে সরিয়ে নিতে হবে।