১৭ জুলাই ২০১৮, ১৭:০৪

দুই জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দিবে ঢাবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও অধ্যাপক ড. রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

সভাপতিত্ব করবেন ভাষাবিজ্ঞান বিভাগের অনারারি অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ। অনুষ্ঠানে অধ্যাপক ড. আনিসুজ্জামানের ওপর প্রশস্তিপাঠ করবেন ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ এবং অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর প্রশস্তিপাঠ করবেন একই বিভাগের অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন।