১৫ জুলাই ২০১৮, ২১:১০

ধিক্কার! ভেবে অনুতপ্ত হই কেনো শিক্ষকতায় এলাম

ড. মোহাম্মদ তানজিম উদ্দিনের ফেইসবুক স্ট্যাটাসের কপি।

কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও গ্রেফতার তিন নেতার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে আজ ফের ছাত্রলীগের যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। ছাত্রলীগের হামলা থেকে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে তাঁরা নিজেরাও লঞ্ছিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছাত্রলীগের কর্মীদের এই হামলার নিন্দা জানিয়ে নিজেদের ঘৃণা প্রকাশ করেন তাঁরা।


নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেনেও ছাত্রলীগ কর্মীরা তাদের সাথে যে খারাপ ব্যবহার করেছে তাতে হতাশা ও দুঃখ প্রকাশ করেন দুই শিক্ষক। বিশ্ববিদ্যালয়েরর আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিম উদ্দিন তাঁর ফেইসবুক স্ট্যাটাসে বলেন, ভেবে অনুতপ্ত হই কেন শিক্ষকতায় এলাম!
ছাত্রলীগে নেতা কর্মীরা তাকে শুধু লাঞ্ছিতই করেন নি। তাকে লাঞ্ছিত করেই খ্যান্ত হয়নি ছাত্রলীগ, তাঁর বাসা পর্যন্ত তারা পিছনে পিছনে দিয়ে তাকে নানা ভাবে হুমকি দেয় এবং তার ছবি তুলে রাখে।


অন্যদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যা করার কথা ছিল তা তাদেরকে করতে হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রক্টরের দায়িত্ব হলেও, প্রক্টরের পরিবর্তে তাদের সে কাজ করতে হয়েছে।
তার ফেইসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “আমরা প্রভোস্ট হতে চাইনি, সিন্ডিকেট মেম্বার হতে চাইনি, প্রক্টর-অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হতে চাই নি। কিন্তু কয়েকদিন ধরে আমরা যেন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের দায়িত্ব পালন করছি। শিক্ষার্থীদের ওপর নিপীড়ন যেন না হয়, তার জন্য তাদের পাশের গিয়ে দাঁড়াচ্ছি।”


ছাত্রদের আন্দোলনে সমর্থন জানিয়ে তিনি বলেন, “আমরা আগের প্রশাসনের সময়েও শিক্ষার্থীদের উপর নিপীড়ন হলে তাদের পাশে দাঁড়িয়েছে, লিখেছি, বিবৃতি দিয়েছি, মানববন্ধন করেছি,কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি; এখনও দাঁড়াচ্ছি, ভবিষ্যতেও দাঁড়াবো।”