২৪ জুন ২০১৮, ১৮:২২

আন্তর্জাতিক স্মার্ট হলিডে ক্যাম্পে বাংলাদেশী শিশু-কিশোররা

ক্যাম্পে অংশগ্রহণকারী বাংলাদেশী শিশু-কিশোরদের একাংশ  © সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্মার্ট হলিডেস ক্যাম্পে অংশ নিয়েছে বাংলাদেশী শিশু- কিশোররা। দুই সপ্তাহব্যাপী এ ক্যাম্প শেষ হয় গত ১৯ জুন। এতে বাংলাদেশসহ ৯টি দেশের ১১-১৬ বছরের ৮৪ জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন- রসাটমের পৃষ্ঠপোষকতায় রসাটম স্কুল প্রজেক্ট এই ক্যাম্পের আয়োজন করে।

বাংলাদেশ থেকে যে সকল শিশু-কিশোররা ক্যাম্পে অংশগ্রহণ করে তারা হলো শহীদ বীর উত্তম লে. আনোয়ার বালিকা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কারিমা হাসান, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী রুবাইসা আকবর, মাস্টার মাইন্ড স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সাইক শামস, স্কলাস্টিকার অষ্টম শ্রেণির মুবাসিরা মাহবুব এবং গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অরণ্য ঋষি চৌধুরী।

রসাটম দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রেই শেভলিয়াকভ বলেন, ‘বাংলাদেশী কিশোর-কিশোরীদের অভিজ্ঞতা অর্জনের জন্য এমন একটি সুযোগ প্রদান করতে পেরে রসাটম আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রসাটম স্কুলের উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকান্ড শিশু-কিশোরদের মধ্যে আত্মবিশ্বাস অর্জনে এবং তাদের সুপ্ত সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়তা করে।’

ক্যাম্পে শিশু-কিশোররা বিভিন্ন মাল্টিলিংগুয়াল শিক্ষামূলক ও বিনোদন প্রোগ্রামে অংশ নেয়। এসব প্রোগ্রামে অংশ নিয়ে নিজ দেশের সংস্কৃতিকে অন্যান্যদের সামনে তুলে ধরে অংশগ্রহণকারীরা।

রসাটম স্কুল ২০১১ সালে যাত্রা শুরু করে এবং এতে অন্তর্ভূক্ত রয়েছে ২২টি রুশ শহর এবং রসাটমের বিভিন্ন পার্টনার দেশসমূহ।