০৬ জুলাই ২০২১, ০০:১৬

রিমা‌ন্ডে নারী‌কে যৌন নির্যাতনের ঘটনায় ছয়জ‌নের বিরু‌দ্ধে মামলা

উজিরপুর থানা  © সংগৃহীত

ব‌রিশা‌লের উজিরপুরে হত‌্যা মামলার এক নারী আসামিকে ‌রিমান্ডে যৌন ও শারীরিক নির্যাত‌নের অভি‌যো‌গে সহকারী পু‌লিশ সুপার ও উজিরপুর থানার ওসিসহ ছয়জ‌নের বিরু‌দ্ধে মামলা করা হ‌য়েছে।

সোমবার রা‌তে ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উজিরপুর থানার প‌রিদর্শক (তদন্ত) মোহাম্মদ মমিন উদ্দিন।

মামলায় আসামিরা হলেন- সদ‌্য প্রত‌্যাহার হওয়া উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান ও প‌রিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম। এছাড়া উজিরপুর সার্কেলের সহকারী পু‌লিশ সুপার এবং অজ্ঞাত তিনজন‌কে আসামি করা হয়েছে।

পড়ুন: রিমান্ডে নারীর যৌনাঙ্গে আঘাতের অভিযোগ, আছে ক্ষতের চিহ্নও

পরিদর্শক ম‌মিন উদ্দিন জানান, আদাল‌তের নি‌র্দেশে ‌নির্যাতন ও হেফাজ‌তে মৃত‌্যু (নিবারণ) আইনে যৌন নির্যাত‌নের শিকার ওই নারী আসামি মামলা‌টি ক‌রে‌ছেন।

এদিকে, আজ সকা‌লে ব‌রিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান ব‌লেন, ‘নারী আসামিকে রিমা‌ন্ডে নি‌য়ে যৌন নির্যাত‌নের অভি‌যোগ ওঠায় উজিরপুর থানার প‌রিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম ও দা‌য়ি‌ত্ব অব‌হেলার কার‌ণে ওসি জিয়াউল আহসান‌কে প্রত‌্যাহার করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে বিভাগীয় মামলা হ‌বে।’