পেঁয়াজে বাজারে ঝটিকা অভিযান, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
হঠাৎ করে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার অভিযোগে আকস্মিক অভিযান পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। অভিযানকালে ১৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন না করে মূল্য বৃদ্ধিতে কারসাজি করার অপরাধে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
পড়ুন: ছাত্রলীগের হামলা থেকে রেহাই পাননি শিক্ষক, ছাত্রী, সাংবাদিকরাও (ভিডিও)
অভিযানে সাদিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স বৈশাখী বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা, নীড় ইন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, ইউরো ওয়ার্ল্ডকে ২০ হাজার টাকা, নিউ প্রিয়জন রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা, মনির চাঁদ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা, জনতা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, আরিফ স্টোরকে ১০ হাজার টাকা, মদিনা ট্রেডিংকে ১০ হাজার টাকা, আরিফ স্টোর-২ কে ১০ হাজার টাকা, মিমি ভ্যারাইটিজ স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করে মোবাইল টিম।
অভিযান চলাকালীন যাত্রাবাড়ী এলাকার পেঁয়াজের ব্যবসায়ীগণ সকল ধরণের পিঁয়াজ ৯০ টাকা বা এর কম মূল্যে বিক্রি করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেছেন। উক্ত তদারকি কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আরো পড়ুন:
মুক্তিযোদ্ধা খোকার শেষ ইচ্ছাটাও পূরণ হলো না
ঢাবি ছাত্র খোকা যেভাবে জনপ্রিয় হয়ে উঠে