১৭ আগস্ট ২০১৯, ১১:০১

জেলে বসে নিজের বৌভাতের খাবার খেলেন ছাত্রী ধর্ষণের আসামী

  © সংগৃহীত

জেলহাজতে বসেই নিজের বৌভাতের খাবার খেয়েছেন ধর্ষণের অভিযোগে বন্দি এক আসামি। শিঞ্জন রায় (২৫) নামের ওই বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্ষণ মামলার আসামি হওয়ায় নিজের বৌভাতে থাকতে পারেননি। ফলে জেলহাজতে বসেই বৌভাতের খাবার খেতে হয়েছে তাকে।

শিঞ্জন খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র ও সেখানকার কর কমিশনার প্রশান্ত রায়ের ছেলে।একই বিশ্ববিদ্যালয়ের ধর্ষিতা ছাত্রী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় গত শুক্রবার মামলাটি দায়ের করলে পুলিশ তাকে আটক করে।

পরে বর শিঞ্জন রায়কে ছাড়াই শিববাড়ি এলাকার একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় বৌ-ভাতের অনুষ্ঠান। সেখান থেকে খাবার পাঠানো হয় সোনাডাঙ্গা থানা হাজতে থাকা শিঞ্জনকে। তবে এ বিষয়ে কোন  কথা বলেননি শিঞ্জনের পরিবারের কেউ।

উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবি'র এক ছাত্রীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায়কে (২৫) গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অন্তঃসত্ত্বা ছাত্রী বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় এজাহার দাখিল করেছেন।