০২ জুলাই ২০১৯, ১৮:২৫
বিশ্বের ৫২ শতাংশ মানুষ মনে করে বাংলাদেশ জিতবে
বিশ্বের বেশির ভাগ মানুষ মনে করছে ভারত বাংলাদেশের আজকের খেলায় বাংলাদেশ জয় লাভ করবে। বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ব্যাটিং করছে ভারত।
ম্যাচ চলাকালীন আলজাজিরা তাদেরঅেফিসিয়াল ফেসুক পেজে জানতে চায় আজকের খেলায় কে জিতবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তাদের মতামতের জানান দেন। মতামতে দেখা গেছে বাংলাদেশের এই ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনা ৫২ শতাংশ। আর ভারতের জয়ের সম্ভাবনা ৪৮ শতাংশ।
উল্লেখ্য, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারনে দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লা রিয়াদ। তার জায়গায় সুযোগ হয়েছে সাব্বির রহমানের। আর মেহেদি মিরাজের জায়গার দলে নেয়া হয়েছে পেসার রুবেল হোসেন কে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৩.৩ ওভারে ২৭৩ রান।