১৩ মে ২০১৯, ১৪:১৫

শিশু শিক্ষার্থীকে পাষন্ড যুবকের ধর্ষণ

  © ছবি: প্রতীকী

এবার প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে জপুরহাটের পাঁচবিবি উপজেলায়। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সান্তাদীগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত ধর্ষক এলাকার সবির উদ্দিনের ছেলে আওয়াল (২৪)। এলাকার লুতফর রহমানের মেয়ে ও সান্তাদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী বাড়ির গলিতে খেলা করার সময় প্রতিবেশি আওয়াল তাকে ডাকেন। এসময় সে ওই শিশুকে মিথ্যা প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুর চিৎকারে লোকজন এসে আওয়ালের বাড়ির গেটের দরজা ভেঙে শিশুকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান ঘটনার নিশ্চিত করে বলেন, পর দিন রবিবার রাতে এ বিষয়ে মামলা হয়েছে। ধর্ষককে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে আটকের জন্য অভিযান চলছে।