২৫ এপ্রিল ২০১৯, ১০:০৯

স্কুলছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণ, জেলে আটক

  © প্রতীকী

তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠায় অভিযুক্ত জেলে হেমন্ত মন্ডলকে (৫২) আটক করেছে পুলিশ। বুধবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর এলাকা থেকে ওই জেলেকে আটক করে পুলিশ।

জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ধামশুর গ্রামের একটি স্কুলের ওই ছাত্রীকে প্রতিবেশি জেলে হেমন্ত ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হেমন্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই জেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন।