১৫ এপ্রিল ২০১৯, ১২:২৬
কিশোরগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: আটক ১
কিশোরগঞ্জের করিমগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে উপজেলার তুলসিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত অভিযুক্ত কানন মিয়াকে (৫২) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানকার সিংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীটি (১১) রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এসময় ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে কানন মিয়া তাকে বাড়ির পাশের ধান ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। খবরটি জানাজানি হলে স্থানীয়রাকানন মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সাংবাদিকদেরকে জানিয়েছেন, মেয়েটির মা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মেয়েটির মেডিকেল পরীক্ষার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।