২৫ জানুয়ারি ২০১৯, ১৮:২৭

গায়ে হলুদরত সোনিয়ার বাল্যবিবাহ বন্ধ করলো পুলিশ

  © টিডিসি ফটো

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার গাঙ্গুহাটি গ্রামের ফরিদ উদ্দিনের বাড়িতে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সোনিয়ার (১৬) বিয়ে উপলক্ষে গাঁয়ে হলুদের অনুষ্ঠান চলছিল বৃহস্পতিবার দুপুরে। গাঁয়ে হলুদের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন আতাইকুলা থানর ওসি নুরুজ্জামান ও স্থানীয় চেয়ারম্যান মিরাজুল ইসলাম। পুলিশ সোনিয়াকে হলুদ কাপড় পড়া অবস্থায় উদ্ধার করে এবং তার বাবা মাকে সঙ্গে করে থানায় নিয়ে আসেন।

এসময় সোনিয়ার বাবা ফরিদ দারিদ্রতার কারণে মেয়েকে বিয়ে দিতে হচ্ছে বলে জানান। এমন কথায় আর-আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম দায়িত্ব নেন স্কুল ছাত্রী ও তার পরিবারের। তিনি বিয়ের যোগ্য হওয়া পর্যন্ত সোনিয়ার স্কুলের খরচ দিবেন এবং পরিবারের জন্য দুই বছর মেয়াদী ভিজিডি কার্ডের মাধ্যমে সরকারী সাহায্য প্রদানের ঘোষণা দেন। এতে রাজি হয়ে সোনিয়ার বাবা মা মেয়েকে আগামী দুই বছরের মধ্যে বিয়ে দিবে না বলে থানায় মুচলেকা প্রদান করেন।

আতাইকুলা থানার ওসি নুরুজ্জামান বলেন, বাল্য বিবাহ হচ্ছে এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গাঁয়ে হলুদরত অবস্থায় নবম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করি এবং বিয়ের অনুষ্ঠান বন্ধ করি।