১৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্র লাদেনের মৃত্যু

গ্রাফিক্স ছবি

কিশোরগঞ্জের তাড়াইলে ট্রাকের চাপায় সফি মোয়াজ্জেম লাদেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার কিতাব ক্লাসের ছাত্র।

শুক্রবার তাড়াইল উপজেলার কাজলা-সিংগুয়ারপার গ্রামের বাবুল মিয়ার পুত্র লাদেন মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে আসার সময় কাজলা-চকপাড়া মোড়ে বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আনোয়ার (২০) গুরুতর আহত হন। ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়।