৩০ নভেম্বর ২০১৮, ২১:১১
নরসিংদীতে প্রাইভেট কারের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
নরসিংদীর পলাশ উপজেলায় প্রাইভেট কারের নিচে চাপা পড়ে জামিল হোসেন (৬) নামে এক স্কুল ছাত্রে মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটেছে। জামিল ঘোড়াশাল পৌর এলাকার চরপাড়া গ্রামের আজমির হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টায় সেতুর পূর্ব পাশে ঘোড়াশাল হলি ক্রিসেন্ট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র জামিল হোসেন সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে পলাশগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৪-৯৬২৫) স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ প্রাইভেট কারটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।