বাংলাদেশে নিয়োগ দেবে ইইউ, বেতন ২ লাখ ৫৮ হাজার টাকা
ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন বাংলাদেশে ‘প্রজেক্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন
পদের নাম: প্রজেক্ট অফিসার
পদের সংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ফাইনান্স, ব্যবসায় প্রশাসন, আইন, সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান, লোক প্রশাসন, কম্পিউটার সায়েন্স, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে স্নাতক ডিগ্রি। মাস্টার্স বা পিএইডি ডিগ্রি থাকলে সেটা প্রার্থীর বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আর মাঠপর্যায়ের তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরো পড়ুন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চাকরি, আবেদন শেষ ২১ জুন
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
কাজের সময়: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা কাজ করতে হবে।
কর্মস্থল: ঢাকা ভিত্তিক
মূল বেতন: ২,৫৮,৪২৪-৫,৪২,০৫১ টাকা।
আবেদন প্রক্রিয়া: DELEGATION-BANGLADESH-APPLICATIONS@eeas.europa.eu এ ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২১।