০৮ জুন ২০২১, ০৯:৫০

সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে চাকরি, নেবে ৩৭ জন

সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে চাকরি  © সংগৃহীত

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি ২৬টি পদে ৩৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২ জুলাই পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরির আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২-৭-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (bsri.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২জুলাই ২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন ফি: আবেদনের জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-১৩ নং পদের জন্য ২২৪ টাকা, ১৪-২৬ নং পদের জন্য ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

*নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন

রিলেটেড সংবাদ: আবুল খায়ের টোব্যাকোতে ৪০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ