২২ মে ২০২১, ১১:৩০

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ৫১ পদে চাকরি

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে চাকরি  © সংগৃহীত

রাজধানীর শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের শূন্য পদে ৫১ জন চিকিৎসক ও নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে উল্লেখিত নবসৃষ্ট পদসমূহ (২০১০ সালে সৃষ্ট পদ) পূরণের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে লোকবল নিয়োগ দেওয়া হবে।  রেজিস্ট্রার পদে একজন, সহকারী সার্জন পদে দুজন এবং সিনিয়র স্টাফ নার্স পদে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

সহকারী রেজিস্ট্রার ও সহকারী সার্জন পদে আবেদনকারীদের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত স্থায়ী (পূর্ণ) রেজিস্ট্রেশন থাকতে হবে। একই সঙ্গে সিনিয়র সহকারী নার্স পদের জন্য প্রার্থীকে সরকার অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট থেকে গ্রেড-১০ নার্সিং ডিপ্লোমাসহ বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।

আবেদনের শর্তাবলি

*দরখাস্ত আগামী ৬ জুনের মধ্যে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের দপ্তরে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। অসমাপ্ত, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে;

* বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। ৬ জুন প্রার্থীর বয়স, মাস ও দিন উল্লেখ করতে হবে;

* প্রার্থীদের দরখাস্তে স্বাক্ষর ও খামের ওপর প্রার্থিত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে;

*সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;

*ক্রমিক নং ১ থেকে ৪–এর প্রেক্ষিতে আবেদনপত্রের সঙ্গে এক হাজার টাকা মূল্যের এবং ক্রমিক-৫–এর ক্ষেত্রে ৫০০ টাকা মূল্যের পে-অর্ডার (অফেরতযোগ্য) নির্বাহী পরিচালকের বরাবর জমা দিতে হবে;

*প্রাপ্ত আবেদনপত্রসমূহ থেকে কেবল বাছাইকৃত প্রার্থীদের লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে;

*প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;

*প্রার্থীদের অবশ্যই পদের নাম, বর্তমান ঠিকানাসহ ১৫ টাকার অব্যবহৃত ডাকটিকিট–সংবলিত একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে;

*বিজ্ঞপ্তিতে প্রকাশিত নিয়োগযোগ্য পদের সংখ্যা প্রয়োজনীয় ক্ষেত্রে কমবেশি হতে পারে;

*শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

*বিজ্ঞপ্তি দেখুন