২১ মে ২০২১, ০৯:৩৩
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নেবে ১৬০৪ জন
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কয়েকটি পদে ১৬০৪ জনকে নিয়োগ দিতে পৃথক তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
পদের নাম: বিভিন্ন পদ
পদ সংখ্যা: ১ হাজার ৬০৪টি
যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা আলাদা আলাদা। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে।
বয়স: প্রার্থীর বয়স এ বছরের ১ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা (http://caab.teletalk.com.bd/) ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু: ২৩ মে ২০২১।
আবেদন শেষ: ২০ জুন ২০২১।