২৫ এপ্রিল ২০২১, ২০:১৩

নিয়োগ দেবে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বার্ষিক বেতন ৯ লাখ ৯৭ হাজার

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির লোগো  © ফাইল ফটো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি)। প্রতিষ্ঠানটিতে ‘সোশাল মিডিয়া অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সোশাল মিডিয়া অফিসার (জুনিয়র লেভেল)।

জব নম্বর: ৩৫৪১৫

কাজের ধরণ: প্রার্থীকে কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ডিজিটাল মাধ্যমের ডিজাইন ডেভেলপমেন্ট থেকে যাবতীয় কাজ করতে হবে।  ডিজিটাল মিডিয়া স্পেশালিস্ট হিসেবে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কন্টেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইন ও এনালাইসিসে দক্ষ হতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা।

বেতন: বছরে ৯ লাখ ৯৭ হাজার ২৮৪ টাকা, সঙ্গে থাকবে আকর্ষণীয় সুযোগসুবিধাসহ বিভিন্ন নিয়মিত বোনাস।

আবেদনের পদ্ধতি: প্রার্থীরা বিএটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।