পরমানু শক্তি কমিশনে চাকরি, আবেদন শেষ ২১ এপ্রিল
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (Bangladesh Atomic Energy Regulatory Authority) চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানে ১৩টি ভিন্ন পদের বিপরীতে মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।
এই আবেদন প্রক্রিয়া চলবে ২১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে (baera.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা
সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদে ১০ জন, সিনিয়র ইঞ্জিনিয়ার (নিউক্লিয়ার) পদে ২জন, সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে ২জন, সিনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস) পদে ২জন, সিনিয়র ইঞ্জিনিয়ার (কম্পিউটার) পদে ১জন, সিনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে ১জন, সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) পদে ৪জন, সায়েন্টিফিক অফিসার পদে ১জন, ইঞ্জিনিয়ার (নিউক্লিয়ার) পদে ২জন, ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদের ২জন, ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস) পদে ১জন, ইঞ্জিনিয়ার (কম্পিউটার) পদে ১জন ও ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) পদে ১জন নেওয়া হবে।
যে কোন জেলা থেকে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স ৩০ এর মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।