০১ এপ্রিল ২০২১, ০৯:৪৬
সোনালী ব্যাংকে মেডিকেল অফিসার পদে চাকরি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেডে ‘মেডিকেল অফিসার’ পদে ০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক লিমিটেড
পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস/বিএমডিসির নিবন্ধন
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
চাকরির ধরণ: স্থায়ী
প্রার্থীর ধরণ: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ০১ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: রকেটের মাধ্যমে ২০০ টাকা পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২১ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: জাগোজবস ডটকম