২২ মার্চ ২০২১, ১১:১৩

পল্লী বিদ্যুতে চাকরির সুযোগ, বেতন ১৮ হাজার

লোগো

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ পাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। প্রতিষ্ঠানটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। অভ্যন্তরীণ বেশ কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে তারা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

পদের নাম : সহকারী স্টোরকিপার। পদের সংখ্যা: ৪৬টি

আবেদনের যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বয়সসীমা ৩০ বছর। কোটায় আবেদন করলে ৩২ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন ১৮৩০০ টাকা (প্রবেশনারি), ১৯০৬০ টাকা (প্রবেশনারি শেষে)

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://brebhr.teletalk.com.bd/home.php এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত