১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২২

৪৭ জনকে নিয়োগ দেবে ব্যানবেইস

  © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউটিটিআরসিই) এর জন্য রাজস্বখাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৫টি পদে মোট ৪৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর-৪টি

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ 

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা :কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: কম্পিউটার অপারেটর-৩৭টি

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।     

বেতন স্কেল: ১১,২০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-২টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩টি

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের শুরু সময়: ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে

আবেদনের শেষ সময়: ৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে benbeis.teletalk.com.bd-এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।