১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩২
জেলায় জেলায় নিয়োগ দেবে মিজান পাবলিশার্স
সারা দেশে ‘মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে মিজান পাবলিশার্স। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রার্থীকে নম্র, মার্জিত, ইংরেজি ও বাংলায় কথা বলায় পারদর্শী হতে হবে।
কর্মস্থল: সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা সিভি ই-মেইল করতে পারবেন (mizanpublishers@gmail.com ও info@mizanpublishersbd.net) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি, ২০২১।
সূত্র: বিডিজবস