১৯ ডিসেম্বর ২০২০, ২৩:৩২

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

  © ফাইল ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক ও মাদ্রাসা পরিদর্শক পদে নিয়োগের লক্ষ্য এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব): ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/বাণিজ্য/ব্যবসায় প্রশাসনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর।বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন): ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

পদের নাম: মাদ্রাসা পরিদর্শক: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

আবেদনের শেষ সময়

২৯ ডিসেম্বর ২০২০ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://iau.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।