১৩ ডিসেম্বর ২০২০, ০০:২৬

৭ পদে ৭৮ জন নেবে বিআইডব্লিউটিএ

  © ফাইল ফটো

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ পদে ৭৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।

অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ১১ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে এ মাসের শেষ দিন পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://jobsbiwta.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।