২৬ আগস্ট ২০২০, ১০:২০
সাত বিষয়ে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি
গোপালগঞ্জ জেলা সদরের পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমি অ্যান্ড কলেজে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলা, গণিত, রসায়নসহ সাত বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে। আবেদনকারীকে এনটিআরসিএ’র নিবন্ধনধারী হতে হবে।
প্রতিষ্ঠানের ঠিকানায় আবেদন আগামী ২৪ সেপ্টম্বরের মধ্যে পাঠাতে হবে। প্রভাষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর সকাল ১০টায়।