এনএসআই এডিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৩৯৪ নিয়োগ
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক (এডি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৭টি পদে মোট এক হাজার ৩৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী পরিচালক, ফিল্ড অফিসার, কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটরসহ মোট ১৭টি পদে নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা: ১৭টি পদে সর্বমোট ১৩৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাসসহ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও অষ্টম পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://nsi.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ২৭ জুলাই, ২০১৯ দুপুর ১২টা এবং শেষ হবে ২৬ আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬টা।